দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ২ হাজার ৬০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ ও ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
প্রতি কৃষককে ৩৩ শতক জমির জন্য ৫ কেজি উফশী জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে প্রণোদনার এ সহায়তা চাষাবাদে আগ্রহ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















