মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কেজি এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বসেছে ৭৩২ শিক্ষার্থী

গাইবান্ধার সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন। পরীক্ষায় উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক পর্যায়ের ৭৩২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

এরমধ্যে প্রথম শ্রেণিতে ১৭৩, দ্বিতীয় শ্রেণিতে ১৬৮, তৃতীয় শ্রেণিতে ১৫৫, চতুর্থ শ্রেণিতে ১১২ ও পঞ্চম শ্রেণিতে ১২৪ জন শিক্ষার্থী।

সুন্দরগঞ্জ এডুকেয়ার কেজি এসোসিয়েশনের উপজেলা সভাপতি ও সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিশাল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাঃ একরামুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এ বৃত্তি পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল দুই ধাপে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, শিক্ষা উপকরণ ও এককালীন নগদ অর্থ দেয়া হয় বলেও জানান এসোসিয়েশনের সভাপতি।

প্রকাশের সময়: ০৫:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫