বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বাসে মিলল গাঁজা, ২ নারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় নুরবানু বেগম (৪৮) ও শাহিনা বেগম (৫০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

গ্রেফতার মাদককারবারি নুরবানু বেগম লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের মাসুম সোহেলের স্ত্রী ও শাহিনা বেগম একই গ্রামের মৃত গৌতম আলীর স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানে বাহন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসটির সিটে বসে থাকা ওই নারীদের কোমড়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ৩ কেজি শুকনো গাঁজা জব্দ করাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য নুরবানু ও শাহিনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

জনপ্রিয়

ফজরের নামাজ পড়ে ফেরার পথে হামলা, প্রাণ গেল বৃদ্ধের

সাদুল্লাপুরে বাসে মিলল গাঁজা, ২ নারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬