বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী  দিবস উদযাপন  

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সুন্দরগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, বিএনপির আহ্বায়ক নো.  বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর মুহাঃ একরামুল হক, এবি পার্টির উপজেলা আহ্বায়ক মো. তাজুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসি, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হামিদুর রহমান, গণমাধ্যমকর্মী মো. জাহিদুল ইসলাম জাহিদ, এ মান্নান আকন্দ এবং ছাত্রনেতা নুর ইসলাম নুর প্রমুখ।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা হলে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

প্রকাশের সময়: ০৮:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬