সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ব্যক্তি উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর প্রস্তুতি এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গনশার হাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘এলিট রক্তদান ফাউন্ডেশন, বাংলাদেশ’র সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

এলিকো এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ওই এলাকায় তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষ নিজের স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে নিজের রক্তের গ্রুপ জানার সুযোগে অংশ নেন।

স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন। দিনভর চলা এ উদ্যোগ পুরো এলাকায় গড়ে তোলে এক মানবিক সচেতনতার পরিবেশ।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে উপকৃত হয়েছেন। এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে ঝুঁকি অনেকটাই কমে আসবে।

এলিট রক্তদান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ শুধু রক্তের গ্রুপ জানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মধ্যে জরুরি স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এ সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এলিকো এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ বলেন, মানুষের জরুরি মুহূর্তের সবচেয়ে মৌলিক তথ্যগুলোর একটি হলো রক্তের গ্রুপ জানা। এ তথ্য আগে থেকেই জানা থাকলে অনেক সময় জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, অনেকেই নিজের রক্তের গ্রুপ না জানার কারণে জরুরি অবস্থায় জটিলতায় পড়েন। আগে থেকেই এ তথ্য জানা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। স্থানীয় জনগণকে সচেতন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মানবতার সেবায় কাজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রকাশের সময়: ০৭:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬