শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করতে সরকার অত্যন্ত আন্তরিক: মানজারুল মান্নান

লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই বন্দরের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) সকালে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান বলেন, একসময় এই বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর মানুষ, যানবাহন এবং বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হতো। দেশের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী এই স্থলবন্দরটিকে পুনরায় চালুর বিষয়ে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে।

মোহাম্মদ মানজারুল মান্নান আরও জানান, বন্দরের বর্তমান অবকাঠামো, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখতেই এই প্রাথমিক পরিদর্শন। এই বন্দরটি দ্রুত সচল করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গেও তার ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে তারা বন্দরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন।

প্রকাশের সময়: ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬