রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে চলতি অর্থ বছরে ৫ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলতি অর্থ বছরে ৫ হাজার ৩৯৮ জন কৃষক পাচ্ছেন সার-বীজ-চারাসহ আরো বিভিন্ন প্রণোদনা।

শনিবার (২০ জুন) বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারসহ অনেকে।

বক্তারা বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ফসলের সার-বীজ এবং চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এ সুবিধা থেকে বেশি বেশি খাদ্য উৎপাদন হবে এবং সেই খাদ্য দেশের চাহিদা পূরণ করবে।

জনপ্রিয়

মাদক-অপরাধ থেকে দূরে রাখতে কৃষ্ণপুরে ফুটবল টুর্নামেন্ট

সাদুল্লাপুরে চলতি অর্থ বছরে ৫ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

প্রকাশের সময়: ০৬:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬