বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক পথচারীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার স’মিলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. আব্দুল হামিদ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া এলাকার মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, “ঘটনার সময় নিহত ওই ব্যক্তি জহুরুলের মোড় নামক এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাউকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত হন চালক মো. রামিম মিয়াও। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় পথচারী মো. আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়ার চিকিৎসা চলছে বলেও জানান ওসি

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও গণমিছিল

সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক পথচারীর মৃত্যু

প্রকাশের সময়: ১০:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬