জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে পাবনা জেলা পরিষদ ভবনের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ,
জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 
















