গাইবান্ধার সুন্দরগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হুমায়ুন কবির ডিউক উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।
রোববার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা।
তিনি বলেন, এর আগে গত শনিবার রাতে উপজেলার মজুমদারহাট ব্রিজসংলগ্ন নিজ কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















