সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পৃথক স্থানে মিলল দুই নারীর মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপজেলার সোনারায় ইউনিয়নের পৃথক দুটি বাড়ি থেকে সাজেদা বেগম (৩০) ও সিদ্দিকা খাতুন (২৩) নামে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাজেদা বেগম পূর্ব শিবরাম গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী এবং সিদ্দিকা খাতুন নেংটিপাড়া এলাকার হিরা মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা সিদ্দিকা খাতুনকে তাঁর বাড়ির টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

এরপর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শিবরাম গ্রামের একটি বাড়িতে সাজেদা বেগমের মরদেহও টিনের ঘরের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ সোমবার দুপুরে বলেন, পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাগুলো পৃথকভাবে খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জনপ্রিয়

লালমনিরহাটে অটোমেটিক টার্নটেবিল উদ্বোধনের পর থেকেই বন্ধ

সুন্দরগঞ্জে পৃথক স্থানে মিলল দুই নারীর মরদেহ

প্রকাশের সময়: ০৮:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬