মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রতিটি মানুষকে: এমপি স্মৃতি

জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, করোনা ভাইরাস রক্ষায় সবচেয়ে বেশী প্রয়োজন স্বাস্থ্য বিধি মেনে চলা। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে প্রতিটি মানুষকে। করোনার ভয়াভয়তা হতে নিজেকে ও পরিবারকে রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

শনিবার (২২ মে) গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে করোনাকালে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশ জুড়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জনগণের উচিৎ স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা।

এসময় পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান বিচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জামায়াত সেক্রেটারিকে নিয়ে ‘অপপ্রচারের অভিযোগ’

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রতিটি মানুষকে: এমপি স্মৃতি

প্রকাশের সময়: ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১