রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কর্মহীন ৫০০ শ্রমিক পেলো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

করোনা সংক্রমণ বিস্তার রোধে গাইবান্ধা জেলায় চলমান রয়েছে লকডাউন। এর প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। এসব মানুষের মধ্যে মটর শ্রমিক ইউনিয়নের কর্মহীন ৫০০ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১০ জুলাই) বিকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে ওইসব মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সাদিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার(ভূমি) নাহিদুর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা প্রমুখ।

প্রকাশের সময়: ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১