সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ৮৫৯ জন দুস্থ মানুষ পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এসব মানুষের প্রত্যেককে ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
বুধবার (১৪ জুলাই) দিনব্যাপী জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ওইসব টাকা সুষ্ঠুভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল।
এসময় ট্যাগ অফিসার হিসেবে ছিলেন ননী গোপাল বর্মণ। উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য, ইউএনও প্রতিনিধি, পিআইও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিব, আশিক রব্বানী কুঞ্জ, ইউনিয়ন হিসাব সহকারী কামরুজ্জামান প্রামাণিক প্রমূখ।ঈদের আগে অসহায় মানুষের নগদ টাকা হাতে অনেকটাই আনন্দিত তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















