গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডে প্রতিবাদ ও পাঁচদিনেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়েছে ফুলছড়ি উপজেলাবাসি। এঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমি বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির কুঠির শিল্পবিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, কঞ্চিপাড়া ইউনিয়নে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু সরকার, ইউপি সদস্য খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজু, রাকিবুর ইসলাম রাকিব, জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বি মিয়া ভিডিও কলে যুক্ত হয়ে নিহত রকির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকান্ডের ৫ দিন অতিবাহিত হলেও হত্যাকান্ডের সাথে জড়িত কোন আসামীকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রকাশ্যে জনসম্মুখে একজন জনপ্রিয় ছাত্রলীগ নেতাকে হত্যার পরও আসামীরা গ্রেফতার না হওয়ায় ফুলছড়ি উপজেলাবাসী ক্ষুব্ধ। তারা দ্রæত কাঞ্চন সহ তার সহযোগীদের গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান।
রাকিবুর রহমান, উপজেলা করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) 



















