বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পাবজি গেম খেলায় হেরে কিশোরের আত্মহত্যা

মোবাইল ফোনে পাবজি গেম খেলায় হেরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে মো. মিঠু (১৬) নামে এক কিশোর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ১৭ জুলাই শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের কাজীপাড়ায় ঘটেছে। নিহত মো. মিঠু উপজেলার নশরতপুর গ্রামের কাজীপাড়ার মোশাররফ হোসেনের ছেলে ও মোজাফ্ফর হোসেনের নাতী।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতের খাওয়া শেষে নিজের শয়ন ঘরে মো. মিঠু (১৬) মোবাইলে গেম খেলতে শুরু করে। খেলায় সে পরাজিত হয়ে রাতের কোন এক সময় সে নিজের শয়ন ঘরে বাঁশের আড়ায় ঝুলানো সেলিংফ্যানে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। তার মোবাইলে ফ্রি ফায়ার গেমে প্রবল আসক্ত ছিল। ভোরের দিকে তার মা মোর্শেদা বেগম ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার করে। প্রতিবেশিরা চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং থানা পুলিশে সংবাদ দেন। থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে  জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে পাবজি গেম খেলায় হেরে কিশোরের আত্মহত্যা

প্রকাশের সময়: ০৩:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১