রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় লকডাউন কার্যকর করতে শ্রমজীবী মানুষদের খাদ্য দেয়ার দাবি

করোনা সংক্রমণরোধে লকডাউন কার্যকর করতে গাইবান্ধায় শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শহরের ১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার লকডাউন ঘোষণা করছে কিন্তু গরীব অসহায় শ্রমজীবী মানুষ খাবে কি তার ব্যবস্থা করছে না। প্রধানমন্ত্রী সহায়তা ঘোষণা করলেও গরীব মানুষের কাছে এ সব সহায়তা পৌঁছে না। তারা লকডাউন ঘোষণার সাথে সাথে শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেয়ার জোড় দাবি করেন।

সেই সঙ্গে তারা জেলা হাসপাতালে পিসিআর ল্যাব-আইসিইউ স্থাপন, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরণ, গ্রামে কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রেখে ভ্রাম্যমান চিকিৎসা সেবা প্রদান এবং গণ টিকা প্রদানের দাবি করেন।

প্রকাশের সময়: ০৬:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১