শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ধর্ষণ-অপহরণ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধর্ষণ ও অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সেলিম ‍মিয়া (২১) কে গ্রেফতার করেছে পুলিশ ।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামে আসামির শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জ মহিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ  লক্ষীপুর(কাঠাঁল লক্ষীপুর) গ্রামের জৈনিক ব্যক্তির ১৪ বছরের  স্কুল পড়ুয়া মেয়েকে জুন মাসে তার দুলাভাইসহ আসামি অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। অপহরণের পর তাকে  আটকে রেখে নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ করে। গত ১৪ জুন মেয়েটির বাবা বাদী হয়ে  সাদুল্লাপুর থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আজিজুল হক জাগো২৪.নেট-কে বলেন, আসামিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশারফ 

সাদুল্লাপুরে ধর্ষণ-অপহরণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১