গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহীম মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া (মিস্ত্রিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু ইব্রাহীম মিয়া ওই গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্বজনরা জানান, বিকেলের দিকে ইব্রাহীম মিয়া বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে না দেখে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ইব্রাহীমের ভাসমান মরদেহ দেখা যায়। পরে স্থানীয়রা এসে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইউনুস আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















