রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৬৬ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা

করোনা সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন। এসময় লকডাউন অমান্য করায় ৬৬ মামলায় ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৪ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

আজ জেলার প্রত্যেক উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় ওই পরিমানের টাকা জরিমানা করা হয়।

এ অভিযান চলাকালে জনসচেতনতা সৃষ্টি করাসহ জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে   লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পুলিশ,  সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা সহযোগিতা করছে।

প্রকাশের সময়: ০৮:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১