বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি’র সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ার মরদেহ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি মিথ্যাচার রাজনীতি শুরু করেছে। দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখান করেছে তারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কোন কাজ করেনি বলেও জানান তিনি। এর আগে বিকেএসপিতে প্রতিমন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন ও সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
প্রতিমন্ত্রীর সাথে এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও গণমিছিল

চন্দ্রিমা উদ্যানে জিয়ার মরদেহ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের সময়: ১১:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১