মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে : ওবায়দুল কাদের

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এর আগেও রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদেরের ব্রিফিং শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জামায়াত সেক্রেটারিকে নিয়ে ‘অপপ্রচারের অভিযোগ’

সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে : ওবায়দুল কাদের

প্রকাশের সময়: ০১:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১