মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ধাপেরহাট প্রেসক্লাবের জরুরি সভা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের গাইবান্ধা জেলা প্রতিনিধি আব্দুল কাফি সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জরুরি সভা করেছে ধাপেরহাট প্রেসক্লাব।

সোমবার (২০ সেপ্টেম্বর) প্রেসক্লাবটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, সাংবাদিক রাজু আহম্মেদ, আব্দুল মালেক সাজু, লাভলু প্রামানিক, নয়ন সাহা, জালাল উদ্দিন, নূর মোহাম্মদ মিলন, লুলু, বিপ্লব কর্মকার, রবিউল ইসলাম সাগর সরকার, জিয়াউর রহমান প্রমুখ। এ সভায় বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানা।

উল্লেখ্য, শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাংবাদিক আব্দুল কাফি সরকার পেশাগত দায়িত্ব পালন শেষে ধাপেরহাট থেকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ এলাকায় পৌঁছিলে পুর্ব পরিকল্পিতভাবে গঙ্গানারায়পুর গ্রামের সাফি, মেহেদী, মিঠু, রিপন, টিটুসহ কতিপয় চিহ্নিত সন্ত্রাসী তার ওপর বর্বরোচিত হামলা চালায়। এ হামলায় কাফি সরকারের দুটি পা ভেঙ্গে অকেজো হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় কাফি সরকারের ছেলে বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার এজারভূক্ত আসামি রিপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অপর আসামিরা এখনো গ্রেফতার হয়নি। অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ধাপেরহাট প্রেসক্লাব সাংবাদিকরা।

প্রকাশের সময়: ০৮:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১