বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অশুভ শক্তিকে বিনাশ করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে: মাহমুদ আলী

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যথেষ্ট তৎপর রয়েছে। অশুভ শক্তিকে বিনাশ করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোন সাম্প্রদায়িক অপশক্তির স্থান এদেশে হবে না। যারা আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের নৌকা মার্কার বিপক্ষে অবস্থান নেয়, নেত্রীর কথা মানেন না, নেত্রীর কথা অবমুল্যায়ন করে, তারা আওয়ামী লীগের অশুর। তাদেরকে সকল দলীয় কর্মকান্ডসহ সকল বিষয়ে বয়কটের আহবান জানিয়ে তিনি আরও বলেন, তাদের স্থান আওয়ামী লীগে হবে না।

গতকাল ১১ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আর্থিক অনুদানের চেক বিতরণ ও সরকারি কর্মকর্তা এবং সূধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে মতবিনিময় সভায় মিসেস শাহিন আলী, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহবায়ক নিখিল রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ড. ডা. সাব্বির হায়দার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সকল সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ১৪৮ টি পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অতিথি বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি ভবনের নবনির্মিত ভবন, সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ উদ্বোধন করেন।

প্রকাশের সময়: ১২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১