সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নুরে আলম সাজু (৩৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের ফলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরে আলম সাজু ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানায়, বৃহস্পতিবার বিকেলে মদনেরপাড়া বাজারের ব্যবসায়ী নুরে আলম সাজু গাইবান্ধা থেকে বাড়ি ফেরার পথে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের ফলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর (কাঁকড়া) গাড়ী তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক নুরে আলম সাজু কাঁকড়ার চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাঁকড়া গাড়িটিকে আটক করেছে।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি)শামসুজ্জোহা মিয়া কাঁকড়া চাকায় পিষ্ট হয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০