গাইবান্ধা সহকারী প্রধান শিক্ষক পরিষদের ১১সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় ২নং রেলগেট সংলগ্ন প্রধান শিক্ষক পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া এম,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আহবায়ক মোজাম্মেল হক সরকার সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ফরিদ মন্ডল, ওয়াসিউল হাবিব, আঃ ছালাম, আঃ জোব্বার আকন্দ, এ,কে,এম ফজলুর রহমান, আফিয়া আক্তার রুপক প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ঘাগোয়া এম,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক সরকারকে সভাপতি, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক, বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আফিয়া আক্তার রুপককে সাংগঠনিক সম্পাদক, বারবলদিয়া হাইস্কুলের হাবিবুর রহমান সহ-সভাপতি, হরিনসিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইহতে শামুল হক সহ-সাধারণ সম্পাদক, পুরাতন বাদিয়াখালী হাই স্কুলের কালিরঞ্জন চক্রবর্তী অর্থ সম্পাদক, লেংগা বাজার বি,এস হাইস্কুলের শাহিদুল ইসলামকে আইসিটি সম্পাদক ও সাধারণ সদস্য হিসাবে পশ্চিম কুপতলা উচ্চ বিদ্যালয়ের এ,কে এস ফজলুর রহমান, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের মোঃ আব্দুল জোব্বার, কামারজানী মাচের্ন্ডস হাইস্কুলের মানবেন্দ্র নাথ প্রামানিক ও বল্লমঝাড় উচ্চ বিদ্যালয়ের মোঃ তাজউদ্দিন আহমেদসহ ১১সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উক্ত দ্বি-বার্ষিক কমিটি আগামী দুই বছরের জন্য বলবৎ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









