কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি, বিদেশে সু-চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থানা ও পৌর বিএনপির আয়োজনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, যুগ্ন-আহবায়ক হান্নান চৌধুরী, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মঞ্জুরুল ইসলাম, থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান, সচিব বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ন, রানা হোসেন রাব্বি সহ বিএনপি’র ও অঙ্গ সংগঠনের উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পাঁচবিবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, জয়পুরহাট - প্রকাশের সময়: ০৮:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- ২৪
জনপ্রিয়


















