বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশাবাড়ীর ৬ ইউপিতে নির্বাচিত হলেন যারা

ইউনিয়ন পরষিদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের ২, জাতীয় পার্টির ২ ও স্বতন্ত্র ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন, মহদীপুর ইউনিয়নে নৌকা প্রতীকে তৌহিদুল ইসলাম মণ্ডল, মনোহরপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল ওহাব প্রধান রিপন, হোসেনপুর ইউনিয়নে লাঙ্গল প্রতীকে তৌফিকুল আমিন মণ্ডল টিটু, বেতকাপা ইউনিয়নে লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তা, হরিনাথপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে কবির হোসাইন জাহাঙ্গীর ও পবনাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে মাহাবুবুর রহমান মণ্ডল।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার শাহীনুর ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

পলাশাবাড়ীর ৬ ইউপিতে নির্বাচিত হলেন যারা

প্রকাশের সময়: ১২:১৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১