মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগজনিত দুর্ভোগ লাঘবে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : এনামুর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ মোকাবেলায় সাফল্যের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। দুর্যোগজনিত জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সকল মানুষের সম্মিলিত ও সৌহার্দ্যপূর্ণ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় ও সোশ্যাল ডেভেলপমেন্ট রুরাল সোসাইটি’র আয়োজনে দুর্যোগ প্রশমনে তৃণমূল পর্যায়ের মানুষের ভূমিকা এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মো. এনামুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুঃসময়ে গরিব-দুঃখী মানুষের পাশে আছে। সরকার ভবিষ্যতেও দুর্দশা লাঘবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকবে।

গাইবান্ধা সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরওয়ার কবির, গাইবান্ধা পৌরসভার মেয়র মাতলুবুর রহমান,এসডিআরএসের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে জেলার ১৫০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে গরম কাপড় ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জামায়াত সেক্রেটারিকে নিয়ে ‘অপপ্রচারের অভিযোগ’

দুর্যোগজনিত দুর্ভোগ লাঘবে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : এনামুর

প্রকাশের সময়: ০৭:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১