টাঙ্গাইলের সখীপুরে মাটি ভর্তি ট্রাফি ট্রাক্টর থেকে পড়ে জালাল উদ্দিন (৬০) ও শরিফুল ইসলাম (০৭) নামের দাদা-নাতীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের খুলিয়া জুড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশ থেকে ট্রাক্টর দিয়ে মাটি কাটছিল জালাল উদ্দিন। সেই ট্রাক্টরের ওপর উঠতে দাদার কাছে বায়না ধরে নাতী শরিফুল। নাতীর ইচ্ছা পূরণ করতে দাদা-নাতী এক সঙ্গে মাটি ভর্তি ট্রাক্টরের উপর চড়ে। বাড়ির পাশে উঁচু টিলার সামনে ট্রাক্টর ঝাঁকুনি দিলে তারা পড়ে যায়। ঘটনাস্থলেই নাতী শরিফুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দাদা জালাল উদ্দিনকে মির্জাপুরের একটি প্রাইভেট হাসপতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
সখীপুর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, টাঙ্গাইল 









