শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধfন করুন

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম (পিপিএম) জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালবেসে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালান। সেই সঙ্গে স্ত্রী-সন্তানকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাবেন না। আর মোটরসাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা বলবেন না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন এণ্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনা প্রতিরোধ শীর্ষক এক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মোটরসাইকেল চালাতে সহযাত্রীর হেলমেট পরিধান  নিশ্চিত করতে হবে। ট্রাফিক আইন মানাসহ ফিডার রোড থেকে মহাসড়কে ওঠার সময় থেমে ডানে-বামে দেখে চলতে হবে।

গাইবান্ধা জেলা পুলিশ ( ট্রাফিক বিভাগ) আয়োজনে এ সভায় আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মাসুদুর  রহমান, টিআই এডমিন নূরসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

প্রকাশের সময়: ০৬:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২