বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের টাকাসহ কলকারখানা উপ-মহাপরিদর্শক আটক

দিনাজপুর কলকারখানা উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ঘুষের ৮০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনাটি গত ২৫ মে বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুরের সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ। দুদকের ৭ সদস্যের একটি দল এ অভিযান চালায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমবাড়ী এলাকার ঈশান এগ্রো ফুড লিমিটেড নামে একটি কোম্পানির কাছ থেকে লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা ঘুষ দাবি করে দিনাজপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। এমন অভিযোগ পেয়ে গত ২৫ মে বুধবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ে ফাঁদ পেতে থাকে দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল। এ সময় ওই কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ মহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে তার দাবি অনুযায়ী ৮০ হাজার টাকা ঘুষ প্রদান করেন।

এ সময় ঘটনাস্থলে দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবীর পলাশসহ দুদকের ৭ জন সদস্য তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ৮০ হাজার টাকা জব্দ করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা আহসানুল কবীর পলাশ।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উদযাপন

ঘুষের টাকাসহ কলকারখানা উপ-মহাপরিদর্শক আটক

প্রকাশের সময়: ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২