মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক্টর চাপায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত

বিরামপুরে ট্রাক্টর চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম লিমন হোসেন। সে উপজেলার কাদিপুর গ্রামের মৃত: মাসুদ রানা বকুলের ছেলে। লিমন ঢাকার একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স ৩য় সেমিস্টারের ছাত্র।

স্বজনরা জানায়, মঙ্গলবার (৩১ মে) দুপুরে সে নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নবাবগঞ্জ উপজেলায় যাওয়ার পথে শওগুনখোলা নামক স্থানে গরুর সাথে ধাক্কায় খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। তাকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুবুর রহমান তাকে মৃত: ঘোষণা করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশের সময়: ০৭:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২