বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যা অভিযোগ

গাইবান্ধা রেলওয়ে বস্তিতে ডলি বেগম নামের এক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী ছকু মিয়ার বিরুদ্ধে। নিহতের স্বজনদের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে)  গাইবান্ধা রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশের বস্তিতে এঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের শাশুড়ী ছকিনা বেগমকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে স্বামী ছকু মিয়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডলির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ছকু মিয়া ও তার মা ছকিনা বেগম প্রায় সময়ই স্ত্রী ডলি বেগমকে মারপিট করতো। কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে ডলি বেগমকে মারপিট করে স্বামী ছকু মিয়া। এসময় ডলি বেগমের মৃত্যু হলে পালিয়ে যায় স্বামী ছকু মিয়া।

জনপ্রিয়

গাইবান্ধায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যা অভিযোগ

প্রকাশের সময়: ১১:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২