বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শহরের বোর্ড বাজারে অবস্থিত ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর দুধ খাওয়ার উপকারিতা ও দুধের ব্যবহার নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদার রহমান ও দুগ্ধ খামারিসহ অনান্যরা।

সভায় প্রধান অতিথিসহ সারা বাংলাদেশে দুগ্ধজাত পন্য বহুমুখী করণে ভুমিকা রাখায় গাইবান্ধার শেখ দই ঘরকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত সবার মাঝে প্রত্যেককে ২০০ গ্রাম ওজনের তরল দুধ বিতরণ করা হয়। এসময় জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ প্রশিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক ছাড়াও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশের সময়: ০৪:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২