জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ সহ ১৫দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনে উদ্যোগে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সদর উপজেলার সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে ১নং রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বাসদ( মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ,বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, অতুল চন্দ্র প্রমূখ।
বক্তাগণ কৃষক ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সেই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানো, ১০টাকায় ওএমএস এর চাল,শহরে কমদামে পর্যাপ্ত টিসিবি কার্যক্রম সারা বছর চালু রাখা, দলীয়করণ-হয়রানি বন্ধ করা, আর্মির রেটে রেশন।ধান ,ভুট্টা, আলুসহ সকল কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, সরকারি উদ্যোগে ক্রয় কেন্দ্র খোলা ইউনিয়নে খাদ্য গুদাম,জেলায় হিমাগার নির্মাণের দাবি জানায়।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















