ভোলাহাটে পুলিশের পোষাক পরা অবস্থায় ভূয়া পুলিশকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসি । শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের মোঃ মুখলেস হাজীর উঠানে দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামের মোঃ আনোয়ার হোসেন সেন্টুর ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৬) পুলিশের পোষাক পরা অবস্থায় দেখে সন্দেহ হলে এলাকাবাসি তাঁকে আটক করে।
এলাকাবাসি তাঁকে আটক করে জিঞ্জাসাবাদ করলে পুলিশের পোষাক পরে বিভিন্ন বাড়ী ও দোকানপাটে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের কথা স্বীকার করে। এ সময় তাঁকে আটক করে ভোলাহাট থানা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ সেখানে গিয়ে পুলিশের পোষাক পরা অবস্থায় গ্রেফতার করে থানা হেফাজতে নেয়া হয়। পরে একটি মামলা দায়ের করা হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, পুলিশের পোষাক পরা এক ব্যক্তিকে এলাকাবাসি আটক করে খবর দিলে তাঁকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে মামলা করে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

আলি হায়দার রুমান, করেসপন্ডেন্ট, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) 

















