মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে গাছের সঙ্গে ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দূর্ঘটনার কদর আলী(২৫) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শনিবার (১১ জুন) সকাল ৮ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে সিএনজি যোগে বিরামপুর আসার পথে কুচামোড় নামক স্থানে কুকুরকে সাইড় দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে  ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাদের মধ্যে কদর আলী(২৫) এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে কদর আলী (২৫) এর মৃত্যু হয়।

নিহত কদর আলী (২৫) দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার বাসুদেবপুর গ্রামের শুভ মিয়ার ছেলে।

অপর আহত দুইজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত দুইজন হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলামের ছেলে সাগর(১২)। সাইফুল- সাগর সম্পর্কে বাবা-ছেলে।

প্রকাশের সময়: ০৯:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২