মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দরে মাজেদুর রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে। মোটরসাইকেলগুলোর মধ্যে একটি মোটরসাইকেল নিহত মাজেদুর রহমানের এবং অন্য মোটরসাইকেলগুলো হামলাকারীদের বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারে এ ঘটনা ঘটে।

নিহত মাজেদুর রহমান (২৬) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রেলঘুণ্টি এলাকার আজিমুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রাইসুল ইসলাম নামে এক ঠিকাদারের সহযোগী হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান গেছে, গত সোমবার দিবাগত রাতে আমতলীবাজারে মাজেদুর রহমানকে ৭-৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করে। যার মধ্যে একটি মোটরসাইকেল নিহত মাজেদুর রহমানের এবং অন্যগুলো হামলাকারীদের হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, যুবলীগ নেতা মাজেদুর রহমানের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ রাত থেকে অভিযান চালাচ্ছেন।

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়: ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২