গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার (১৪ জুন) এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।
বক্তব্য রাখেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আজাদ মো. আবু রায়হান মণ্ডল, প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, রফিকুল ইসলাম, সৈয়দা সামছুন্নহার বেগম, আনজুমনারা বেগম, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল হামিদ মণ্ডল, আলমগীর মণ্ডল, ইউনুস আলী, আব্দুল লতিফ সরকার, শিক্ষার্থী বাঁধন আকতার, ইশরাত জাহান অনন্যা, হানিফা আকতার প্রমুখ।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। পরে মিলাদ শেষে দোয়া পাঠ করেন মাওলানা সৈয়দ মেজবাহুল রাশেদ। এর আগে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

















