মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে যুবলীগ নেতা খুনের ঘটনায় আটক ১

দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা মাজেদুর রহমান (২৬) কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মাজেদুর রহমানের পিতা আজিমুল হক ৯ জনের নামসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮, তাং ১৪-০৬-২০২২। এ হত্যা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শান্ত রায় (২৪) নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

নিহত মাজেদুর রহমানের পিতা আজিমুল হক বলেন, গত ১৩ জুন সোমবার বিকেলে দক্ষিণনগর কালিরবাজার এলাকার ভবদীশের ছেলে শান্ত রায় মাজেদুরকে ডেকে নিয়ে যায়। রাত ১টার দিকে মাজেদুরের সাথে আমার কথা হয়েছে। এর কিছুক্ষণ পরই শান্ত ফোন করে হাসপাতালে যেতে বলে। হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই। আমার ছেলের সাথে কারো কোন বিরোধ ছিল না। কারা আমার ছেলেকে মেরেছে তা শান্ত রায় বলতে পারবে। আমি ছেলের হত্যাকারীদের বিচার চাই।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, দিনাজপুর কোতয়ালী থানার দক্ষিণনগর কালিরবাজার এলাকার ভবদীশের ছেলে শান্ত রায় (২৪) কে হত্যায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।]

প্রকাশের সময়: ০৬:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২