মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অগ্নি নির্বাপন মহরা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ড হ্রাসকল্পে গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ মাঠে অগ্নি নির্বাপন মহরা অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নারায়ন চন্দ্র বর্মা, লিডার গোলাম মোস্তফা, ফারুক হোসেন প্রমুখ।

শেষে কলেজ চত্বরে অগ্নি নির্বাপন মহরা অনুষ্ঠিত হয়। এসময় স্টেশন অফিসার নারায়ন চন্দ্র বর্মার নেতৃত্বে আগত শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন কৌশল সমূহ বাস্তবে দেখানো ও শেখানো হয়।

প্রকাশের সময়: ০৩:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২