মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দিনাজপুরের চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন মোল্লা মৃত্যুবরণ করায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বুধবার রাত আনুমানিক ৮টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও জাতীয় খেলোয়াড় ছিলেন।

গতকাল ১৬ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ রাষ্ট্রীয় সালাম দেন। এরপর নামাজে জানাযা শেষে উপজেলার পুনট্টি ইউনিয়নেরে আমবাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমিনুল ইসলাম, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. নুর-এ কামাল, শতাধিক মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৩:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২