গাইবান্ধা জেনারেল হাসপাতালটি সিমাহীন অনিয়ম-দুর্ণীতিসহ নানান সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছে। এতে করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এসব সমস্যা তুলে ধরে চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ।
শনিবার (১৮ জুন) গাইবান্ধা শহরের নাট্য সংস্থার সামনে মানববন্ধনে নাগরিক মঞ্চ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঞ্চটির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা ওয়াকার্স মাকর্সবাদী কমিটির নেতা মৃনাল কান্তি বর্মন,মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক, অঞ্জলি রানী দেবী, সাকোয়া ইপিজেড বাস্তবায়ন মঞ্চ এর সদস্য সচিব অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাডভোকেট শাহজামিল, আদিবাসী বাঙ্গালি সংহতি পরিষদ আহবায়ক গোলাম রব্বানী মুসা, জাসদ ছাত্রলীগ গাইবান্ধার সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, বাংলাদেশ ভুমিহীন অধিকার পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু খান, রবিদাস ফোরাম এর সাধারণ সম্পাদক খিলন রবিদাস সহ অনেকে।
বক্তারা বলেন- গাইবান্ধা জেনারেল (সদর) হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে। সরকারি বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠ সরবরাহ, পর্যাপ্ত ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, নার্সসহ দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। চিকিৎসা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















