বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ৪৭০ পিস ইয়াবাসহ ইয়াকুব আলী (২৭) নামের  এক মাদক কাবারকে আটক করেছে র‌্যাব। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১৯ জুন) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১৮ জুন)  ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রুহিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। সময় অবৈধ মাদকদ্রব্য ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীকে আটক করা হয়। সে ওই গ্রামের জহুরুল ইসলাম ওরফে টুকু মিয়ার ছেলে। এসময় খোর্দ্দ রুহিয়া গ্রামের জিল্লুর রহমান (২৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

মাহমুদ বশির আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে।  ধৃত ইয়াকুব আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ

প্রকাশের সময়: ০৭:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২