মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ  

পাবনার সাঁথিয়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রোববার (১৯ জুন) সকাল ১১ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিবাকর কুমার ঘোষ শিক্ষা বোর্ডের ধার্যকৃত ফি’র তোয়াক্কা না করে নিজ ক্ষমতায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণে তাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনে শিক্ষার্থীদের কাছ থেকে ফি-আদায় করা হচ্ছে।এর কোন ব্যত্যয় ঘটছে না। অথচ তারা কেন যে এগুলো করছে তা জানি না।

প্রকাশের সময়: ০৭:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২