ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীকে মারধরের পরে শ্বশুর-শাশুড়িকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে জামাইর পরিবারের বিরুদ্ধে।
জানা গেছে শনিবার (১৮জুন) রাতে এন্তাজুল হক তার স্ত্রী আরজীনাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধরক মারধর করেন। রবিবার সকালে আরজীনা বাবা মা কে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে এন্তাজুল। জামাইয়ের বাড়িতে গিয়ে জামায়েরয়কাছে ডেকে আনার ঘটনা জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে আটকে রেখে এন্তাজুল সহ তার ভাই ভাতিজারা মারধর করে।
বর্তমানে এন্তাজুল এর স্ত্রী আরজিনা বেগম, শ্বশুর আজহারুল, শাশুড়ি লাকী বেগম গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শ্বশুর আহজারুল জানান তার পকেট থেকে চোদ্দ হাজার পাঁচশত টাকা ও মোবাইল ফোন ছিনেয়েছে নিয়েছে তার জামাইয় সহ জামায়ের ভাই ভাতিজারা। অভিযুক্ত জামাই এন্তাজুল হলেন উপজেলার ১০ জাবরহাট ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের মুনিরদ্দিনের ছেলে।
অভিযুক্ত জামাই এন্তাজুলের যোগাযোগ করার চেষ্টা করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি । রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আবু তারেক বাঁধন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঠাকাুরগাঁও 

















