গাইবান্ধার সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটে এই ভবনের উদ্বোধন করা হয়।
সোমবার (২০ জুন) এ অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়াবেটিস ও হরমোনজনিত রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. লাইক আহমেদ খান। তিনি সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠনিকভাবে এই ভবনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সমিতির সভাপতি খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, বিএমএ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্যা হিস শাফি, নিপ্রো-জেএমআই এর এএসএম ফারুক আহমেদ, প্রেসক্লাবে সভাপতি শাহজাহান সোহেল, সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচলানা করেন সমিতির অর্থ সম্পাদক তাজুল ইসলাম রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা. রোকসানা বেগম।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















