বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ঘরে চান্দোয়ানি টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে তামিম আরা ওরফে তানিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তানিয়া উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুলবাজারের মো. তোফাজ্জল হোসেন ওরফে ব্যাঙগাইর মেয়ে এবং আলোকডিহি জে, বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী। এ ঘটনাটি গতকাল উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুলবাজারের সন্নিকটে ঘটেছে।

জানা গেছে, ওই সময় ঘরে চান্দোয়ানি টাঙানোর সময় পাগলু ফ্যানের তারে হাত স্পর্শে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় তানিয়া। এ ঘটনার টের পেয়ে তার পিতামাতাসহ বাড়ির লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে, চিকিৎসক তাকে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। অসুস্থ তানিয়াকে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আলোকডিহি জে, বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস বিদ্যুতায়িত হয়ে তানিয়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের সময়: ০৬:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২