মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দখলমুক্ত রাখতে গাইবান্ধায় অবৈধ স্থাপনা উচ্ছেদ  

গাইবান্ধা শহরের সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বুলডোজার ও হ্যামার দিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২০ জুন) বিকেলে পর্যন্ত শহরের হকার্স মার্কেট সংলগ্ন ডাকবাংলা মোড় থেকে পূর্বপাড়া ও পুরাতন বাজার জনতা ব্যাংক পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমানের নির্দেশে ও এনডিসি এসএম ফয়েজ উদ্দিন নের্তৃত্বে ওই স্থানগুলোসহ পলাশবাড়ী উপজেলার  ঠুটিয়াপাকুর ধেকে পলাশবাড়ী হাসপাতাল পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার ও হ্যামার দিয়ে উচ্ছেদ করে প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার, উপ-বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক, উপসহকারী প্রকৌশলী আহসান সানবীর প্রমুখ।

গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এসএম ফয়েজ উদ্দিন জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর ও পৌরসভার মধ্যে ফুটপাত ঘেষে যেসব অবৈধ স্থাপনামূলক ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেসব আমরা উচ্ছেদ করছি।

প্রকাশের সময়: ০৬:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২